,

সাভারে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৯ নারীসহ গ্রেফতার ২২

সাভার প্রতিনিধি 

সাভারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯ নারীসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ‘ডুবাই গেস্ট হাউজ’ নামের হোটেলটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সাভার মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হোটেলটিতে অভিযান চালানো হয়। এ সময় কক্ষ থেকে ৯ নারী ও ১৩ পুরুষকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানা যায়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, “অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ নারীসহ ২২ জনকে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেফতারদের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক আছে কি না, তা যাচাই করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্ত শেষে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ হোটেলটির কার্যক্রমের ওপর আরও কঠোর নজরদারি দাবি করেছেন। পুলিশ বলছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে যাতে এলাকায় অসামাজিক কর্মকাণ্ড বন্ধ রাখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ