রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উপকূলে টেকসই বেড়িবাঁধের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আজিজুল বারী হেলাল

ব্যুরো চিফ, খুলনা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “বিএনপি ক্ষমতায় গেলে উপকূলীয় জনপদ কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।” সে জন্য আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

তিনি আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় বসে প্রশাসন এবং পুলিশ বাহিনী দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের দমন-পীড়ন চালিয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি, গুম, খুন ও লুটপাটের রাজত্ব কায়েম করে জনবিচ্ছিন্ন হয়ে গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে গেছে। সেই সঙ্গে দলের প্রধান ও নেতা-কর্মীরাও পালিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রক্ষমতায় বসাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, পিআর পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, একটি দল পিআরের নামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার পাঁয়তারা করছে। কিন্তু এ দেশের মানুষ সেটা কোনোভাবেই মেনে নেবে না। গত ৫ আগস্টের পূর্বে এ দলটি পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলেনি, এখন তারা পিআরের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বুধবার বিকাল ৩টায় কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়রা উপজেলা যুবদলের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শরিফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইহছানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক আমিরুল ইসলাম কাগুজী।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েত। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য এম.এ. হাসান, মনিরুজ্জামান বেল্টু, আবু সাইদ বিশ্বাস, খুলনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল মীর, ইঞ্জি. জাহিদুর রহমান শোভন, জেলা যুবদল নেতা হাবিবুন্নবী, পীর আলী, জাকারিয়া আহমেদ, নাসির উদ্দিন, কয়রার বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, সরদার মতিয়ার রহমান, এফ.এম. মনিরুজ্জামান মনি, অ্যাড. মঞ্জুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, আবদুস সামাদ, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, রওশন মোল্যা, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, যুবদল নেতা আকবর হোসেন, হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, আছাদুল ইসলাম, ইউনুস আলী, আনারুল ইসলাম ডাবলু, আহাদুর রহমান লিটন, দেলোয়ার হোসেন, কৃষক দল নেতা এস.এম. গোলাম রসুল, ওলামা দলের আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দল নেতা নুর ইসলাম খোকা, ডি.এম. হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, মহিলা দলের দিলরুবা মিজান, জাসাসের জামাল ফারুক জাফরীন, শ্রমিক দলের আকবর হোসেন, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন, মামুন হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ