পথে প্রান্তরে অনলাইন ডেস্ক
১ ও ২ টাকার ধাতব মুদ্রা বা কয়েন লেনদেন করতে অনীহা প্রকাশ করা আইনবিরুদ্ধ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে অনীহা লক্ষ্য করা গেছে। এটি প্রচলিত আইনের লঙ্ঘন।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, কাগুজে নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রা বৈধ মুদ্রা হিসেবে গণ্য। তাই নগদ লেনদেনে এসব কয়েন গ্রহণ ও ব্যবহার করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, বৈধ মুদ্রা গ্রহণে অস্বীকৃতি জানানো হলে তা প্রচলিত আইনের লঙ্ঘন।








