বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলো রংপুর মেট্রোপলিটন পুলিশ

রংপুর প্রতিনিধি 

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশ হারানো একটি মোবাইল ফোন উদ্ধার করে এর প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে।

থানা সূত্রে জানা যায়, রংপুর সিটি কর্পোরেশনের ০৭ নম্বর ওয়ার্ডের জামচওড়া এলাকার বাসিন্দা মো. মোনাব্বির হোসাইন (২০) গত ৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে রংপুর সিটি কর্পোরেশনের ০৯ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকায় অবস্থানকালে তার ব্যবহৃত Realme C21 মডেলের মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন।

ঘটনার পর তিনি হারাগাছ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৬২, তাং-০৪/০৯/২০২৫ খ্রিঃ) করেন। পরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার এএসআই (নিরস্ত্র) মো. ফয়সাল বাদশাকে।

নিয়মিত অনুসন্ধানের মাধ্যমে তিনি আধুনিক প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটির অবস্থান শনাক্ত করেন এবং লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানা এলাকা থেকে সেটটি উদ্ধার করতে সক্ষম হন।

পরে উদ্ধারকৃত মোবাইল ফোনটি আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মালিক মো. মোনাব্বির হোসাইনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মোবাইল মালিক রংপুর মেট্রোপলিটন পুলিশ ও হারাগাছ থানা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হারাগাছ থানার কর্মকর্তা জানান, “জনগণের সেবায় পুলিশ সবসময় নিবেদিত। হারানো মালামাল উদ্ধার ও প্রকৃত মালিকের নিকট ফেরত দেওয়া আমাদের দায়িত্বের অংশ।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ