বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মেঘনায় ফের হামলায় ১৫ জন আহত : আট রাউন্ড ফাঁকা গুলি

ব্যুরো চীফ, বরিশাল

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ নিধনকারী জেলেরা ২৪ ঘন্টার ব্যবধানে রবিবার (১৯ অক্টোবর) বিকেলে ফের মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর হামলা চালিয়েছে।

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা নামক এলাকায় হামলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের হিজলা উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার সময় আত্মরক্ষার্থে কোষ্টগার্ডের সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি করেছে।

রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানিয়েছেন, তার নেতৃত্বে দুটি স্পীডবোটে রবিবার বিকেলে মেঘনা নদীর হিজলা উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ নিধনকারী জেলেদের ২০টি ট্রলার নিয়ে অভিযানকারী দলকে ঘিরে ফেলে। প্রতিটি ট্রলারে কমপক্ষে ২০ জন লোক ছিলো। সকলের হাতে ছিলো লাঠিসোটা। তারা এলোপাথারী ভাবে অভিযানিক দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। হামলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ অভিযানিক দলের কমপক্ষে ১৫ জন আহত হয়।

এ সংক্রান্ত আরো সংবাদ নীচের লিংকে:

https://potheprantore.com/bangladesh/barisal/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%a4/

এসময় আত্মরক্ষার্থে কোষ্টগার্ডের সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি করেছে। হামলায় আহত উপজেলা মৎস্য কর্মকর্তাসহ ১৫ জনকে হিজলা উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে গুরুত্বর আহত স্পীডবোডের চালক মো. সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন-হামলার পরেও জীবন বাঁজি রেখে অভিযানিক দলের সদস্যরা ২৩ জন অসাধু জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করেছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের পরিচালিত ভ্রাম্যমান আদালতে ১১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১২ জন জেলের কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল ও মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন সংলগ্ন কালাবদর নদীতে অভিযানকারী দলের ওপর অসাধু জেলেরা হামলা চালিয়েছে। সেখানেও আত্মরক্ষার্থে অভিযানের সাথে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২০ রাউন্ড ফাঁকা গুলি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ