আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বর্ণ ও সিগারেট চুরির অভিযোগে দুই চোরকে আটক করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের ১নং ওয়ার্ড কেয়াইন গ্রামের বটতলা ব্রিজের ঢাল থেকে মো. ফজলে রাব্বি সাদেকুল (২৩) এবং রসুনিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি মোড় রাস্তার উপর থেকে সিগারেট চোর ইমন শেখ (২৪)কে আটক করা হয়।
আসামিরা হলেন—স্বর্ণচোর মো. ফজলে রাব্বি সাদেকুল (২৩), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কাতকাই গ্রামের মৃত ইউসুফ মণ্ডলের ছেলে; এবং সিগারেট চোর ইমন শেখ (২৪), সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামের মৃত আবুল শেখের ছেলে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক জানান, উপজেলার কেয়াইন ইউনিয়নের ১নং ওয়ার্ড কেয়াইন গ্রামের বটতলা ব্রিজের ঢাল থেকে স্বর্ণচোর মো. ফজলে রাব্বি সাদেকুল (২৩) এবং রসুনিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি মোড় রাস্তার উপর অভিযান চালিয়ে সিগারেট চোর ইমন শেখ (২৪)কে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।








