দিব্যতনু দাস, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এস.এম. শাহনেওয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রাশেদুল ইসলাম রানা এবং জাতীয় ভারোত্তোলন প্রশিক্ষক বিশ্বাস আনিছুর রহমান।
সহকারী প্রধান শিক্ষক সৈয়দ শাহ এলান ও সিনিয়র শিক্ষক নীলয় কুমার রায় চৌধুরীর যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার হাফিজুর রহমান।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীসহ সকল শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।








