আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১২৮ জন গ্রাম পুলিশ সদস্যকে পোশাক, জুতা, মোজা এবং বেল্ট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পোশাক ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন।
এতে রয়েছে পুরুষদের জন্য নীল রঙের শার্ট ২টি, খাকি ফুল প্যান্ট ২টি, মহিলাদের জন্য শাড়ি ২টি, ব্লাউজ ২টি, পেটিকোট ২টি, উভয়ের জন্য সোল্ডার ব্যাজ ২টি, বেল্ট ১টি, কাপড়ের জুতা ১ জোড়া, বেতের লাঠি ১টি, ছাতা ১টি ও চার্জার লাইট ১টি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন। জন্ম-মৃত্যু সনদ, হোল্ডিং ট্যাক্সসহ আইনশৃঙ্খলা অবনতির বিভিন্ন তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করেন। এতে তাদের কার্যক্রমগুলো আরও সুন্দর ও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে যাতে দ্রুত পৌঁছে দিতে পারেন, সেজন্য আগামীতে সরকার কর্তৃক তাদের বাইসাইকেল দেওয়া হবে।








