মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহরুখ দিতে পারে না, করার ক্ষমতা নেই: অভিনব কাশ্যপ

বিনোদন ডেস্ক 

বলিউডে ফের বিতর্কের ঝড় তুললেন ‘দাবাং’খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ। একসময় সালমান খানের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় আসা এই পরিচালক এবার নিশানা করেছেন শাহরুখ খানকে।

সম্প্রতি এক মন্তব্যে অভিনব কাশ্যপ বলেন, “শাহরুখ শুধু নিতে জানে, দিতে পারে না। সমাজে কারও জন্য কিছু করার ক্ষমতাও তার নেই।”

তিনি আরও যোগ করেন, “বলিউডে একটা মানসিকতা কাজ করে—ছবি হিট হলে কৃতিত্ব নায়কের, আর ফ্লপ হলে দায় পরিচালকের। আমি চাই এই চিন্তার অবসান হোক। এটা একরকম জিহাদি মানসিকতা।”

তার এই মন্তব্য ঘিরে বলিউডে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

সমালোচনার মুখে পরে এক সাক্ষাৎকারে অভিনেতা-পরিচালক বিষয়টি পরিষ্কার করে বলেন, তার বক্তব্য কারও প্রতি আক্রমণ ছিল না। অভিনব জানান, “আমি শাহরুখ, সালমান, আমির—তিনজনের সঙ্গেই কাজ করেছি। তবে সবাই একই রকম নন। সালমান প্রভাব খাটাতে চায়, কিন্তু শাহরুখ তা করেন না। তিনি অশালীন নন, তবে নিজের প্রযোজনা সংস্থা থেকেই সিনেমার আইডিয়া করতে পছন্দ করেন।”

এছাড়া শাহরুখ খানের ব্যক্তিগত জীবন সম্পর্কেও কিছু তথ্য জানেন বলে দাবি করেন অভিনব। তবে তিনি সেগুলো প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, “আমি এমন কিছু জানি যা প্রকাশ করলে ওর সংসারে সমস্যা হতে পারে। আমি চাই না আমার কারণে শাহরুখের সংসার ভাঙুক।”

বিতর্ক বাড়লেও পরিচালক অভিনব কাশ্যপ এরপর আর কোনো মন্তব্য করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ