শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে ইতালি বিএনপি শাখার সভাপতির লিফলেট বিতরণ

ব্যুরো চীফ, বরিশাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো জনগণের মাঝে তুলে ধরতে বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়ীয়া ইউনিয়নের পতাং বাজারে লিফলেট বিতরণ করেছেন ইতালি বিএনপি শাখার সভাপতি মো. খলিলুর রহমান খোকন।

বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত লিফলেট বিতরণকালে বরিশাল সদর উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম আহবায়ক সরোয়ার আকন, জাহিদুল ইসলাম বাবু, তাঁতী দলের যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন রিপনসহ স্থানীয় যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও তাঁতী দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ শেষে মো. খলিলুর রহমান খোকন বলেন, বিএনপি জনগণের দল, জনগণের অধিকার পুনরুদ্ধার করাই আমাদের লক্ষ্য। দেশের বর্তমান সংকট নিরসনে বিএনপির ৩১ দফার রাষ্ট্র কাঠামো বাস্তবায়িত হলে বাংলাদেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, বিদেশে অবস্থান করেও আমরা দলের এই নীতিমালা ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে বদ্ধপরিকর। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ