সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে বাসচাপায় ঠিকাদার নিহত

দিব্যতনু দাস, বাগেরহাট

বাগেরহাটে বাসচাপায় শামীম তালুকদার (৩০) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম তালুকদার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতি তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের মেগনিতলা এলাকায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে শহরে যাচ্ছিলেন। ঢাকা থেকে আসা ফাল্গুনি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলসহ শামীমকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাসচালক ও সহযোগীরা পালিয়ে গেছে।

বাগেরহাট মডেল থানার ওসি মাহমুদ-উল হাসান বলেন, চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ