মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরপুরের কালশীতে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন

রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার

মিরপুরের কালশীতে বিবাহ বাড়ি নামে একটি কমিউনিটি সেন্টারের ছয় তলায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের কাছে পৌঁছায়। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১১টা ২৭ মিনিটে। বর্তমানে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন,

“আজ রাত ১০টা ১২ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে, মিরপুরের কালশীতে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ছয়তলায় আগুন লেগেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। বর্তমানে ছয়টি ইউনিট কাজ করছে।”

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে, এখন পর্যন্ত আগুনে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ