,

প্রতিমাসহ মন্দির গায়েবের ঘটনায় মামলা

ব্যুরো চীফ, বরিশাল

বরিশালের গৌরনদীতে হিন্দু পরিবারের জমি দখল করতে রাতের আঁধারে প্রতিমাসহ মন্দির গায়েবের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এজাহারে জানা গেছে—নামোল্লেখিত আসামিরা হলো সুন্দরদী গ্রামের মৃত নুর মোহাম্মদ মুন্সীর ছেলে মোস্তফা মুন্সী ও তার স্ত্রী রাজিয়া সুলতানা।

মামলার বাদি সুন্দরদী গ্রামের কেশব দাসের স্ত্রী স্বরসতি দাস অভিযোগ করেন, আমাদের জমির ওপর রাধা-গোবিন্দ ও কালী মন্দির স্থাপন করে পূজার্চনা করে আসছিলাম।

আরও পড়ুন:

https://potheprantore.com/bangladesh/barisal/%e0%a6%aa%e0%a7%82%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d/

দীর্ঘদিন যাবত ওই জমির ওপর ললুপ দৃষ্টি পড়ে স্থানীয় ভূমিদস্যু মোস্তফা মুন্সী গংদের।

জমি দখলের জন্য ইতোমধ্যে আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়েও মোস্তফা গংরা জমি দখলে ব্যর্থ হয়।

তিনি আরও বলেন, ২৬ অক্টোবর বিকেলে মন্দিরে পূজার্চনা করতে গেলে মোস্তফার স্ত্রী ও তাদের ভাড়াটিয়া লোকজন বাঁধা প্রদান করে।

পরবর্তীতে পূজা করতে না পেরেই মন্দির থেকে চলে আসি।

এরপর সোমবার (২৭ অক্টোবর) সকালে মন্দিরে পূজা করতে গিয়ে দেখি ঘরসহ প্রতিমা গায়েব হয়ে গেছে।

অভিযোগ করে তিনি আরও বলেন, ভূমিদস্যু মোস্তফা ও তার স্ত্রী রাজিয়া তাদের এবং তাদের ভাড়াটিয়া লোকজন মিলে আমাদের জমি দখল করতে এই অপরাধ করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই নাঈমুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাতে থানায় দায়ের করা মামলার তদন্ত চলছে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

অভিযোগের ব্যাপারে মোস্তফা মুন্সীর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ