সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সাত মামলার পলাতক আসামি ইউপি সদস্য গ্রেপ্তার

ব্যুরো চীফ, বরিশাল

বিস্ফোরক, মারামারি ও চুরিসহ সাত মামলার পলাতক আসামি বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী হাসান সুলভকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সোমবার দিবাগত রাতে উপজেলার নাঠৈ গ্রামে অভিযান চালিয়ে তাকে (সুলভ) গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন:

https://potheprantore.com/bangladesh/barisal/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b8/

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় বিস্ফোরক, মারামারি ও দুইটি চুরির মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে বলেও ওসি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ