,

বাগেরহাটে মুনিগঞ্জ সেতুর নিচ থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার

দিব্যতনু দাস, বাগেরহাট

বাগেরহাট শহরের মুনিগঞ্জ সেতুর নিচের পিলারের বেজমেন্ট থেকে অচেতন অবস্থায় ইব্রাহিম শেখ (৬০) নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির পর দুপুরের দিকে তার মৃত্যু হয়। তার পায়ে আঘাতের চিহ্ন ছিল। তিনি সাদা পাঞ্জাবি ও পায়জামা পরিহিত ছিলেন। পায়ে কালো রঙের জুতা ও মোজা ছিল।

নিহত ব্যবসায়ী ইব্রাহিম শেখ বাগেরহাট শহরের নোনাডাঙ্গা এলাকার বাবর আলী শেখের ছেলে। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ব্যবসা করার সুবাদে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেন। তবে এলাকায় আসলে সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় শ্বশুরবাড়ির পাশে নির্মিত নিজ বাড়িতে অবস্থান করতেন। স্থানীয়দের দাবি, কান্দাপাড়া এলাকার ওই বাড়ি বিক্রির জন্য তিনি ঢাকা থেকে বাগেরহাটে এসেছিলেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার স্ত্রী ও দুই মেয়ে বাগেরহাটে এসে পৌঁছেননি।

আরও পড়ুন:

https://potheprantore.com/bangladesh/khulna/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9a-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac/

বাগেরহাট মডেল থানার ওসি মাহমুদ-উল-হাসান বলেন, হাসপাতালে মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ