সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন কুঁড়ির রবীন্দ্রসংগীতে দেশসেরা বরিশালের প্রিয়ন্তী

ব্যুরো চিফ, বরিশাল

বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৫’-এর চূড়ান্ত পর্বে রবীন্দ্রসংগীত খ-শাখায় দেশসেরা হয়েছে প্রিয়ন্তী পোদ্দার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনলাইনে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল পেয়ে প্রিয়ন্তী পোদ্দার ও তার পরিবার ব্যাপক আনন্দিত।

প্রিয়ন্তী পোদ্দার বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের ব্যবসায়ী নারায়ণ পোদ্দার ও গৃহিণী মিতালী পোদ্দারের দ্বিতীয় মেয়ে। সে টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী।

আরও পড়ুন:

https://potheprantore.com/bangladesh/barisal/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%81%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af/

নারায়ণ পোদ্দার জানিয়েছেন, বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে সারাদেশব্যাপী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৫’-এ তার মেয়ে প্রিয়ন্তী পোদ্দার অংশগ্রহণ করে। সেরা দশের মধ্যে চূড়ান্ত বাছাই পর্বে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় হয়।

এরপর চূড়ান্ত পর্বে সেরা পাঁচের মধ্যে প্রিয়ন্তী পোদ্দার প্রথম স্থান অধিকার করেছে। গত ২৭ অক্টোবর বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পর বৃহস্পতিবার অনলাইনে কর্তৃপক্ষ ফলাফল প্রকাশ করে। মেয়ের সাফল্যে ব্যাপক আনন্দিত নারায়ণ পোদ্দার ও তার স্ত্রী মিতালী পোদ্দার সকলের কাছে মেয়ের জন্য আশীর্বাদ কামনা করেছেন।

প্রিয়ন্তী পোদ্দার বলেন, আমি লেখাপড়ার পাশাপাশি রবীন্দ্রসংগীত চর্চা করে আসছি। এতে আমার বাবা ও মা আমাকে সহযোগিতা করে থাকেন।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে প্রিয়ন্তী পোদ্দার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নজরুলসংগীত ও উচ্চাঙ্গসংগীতে জাতীয় পুরস্কার লাভ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ