বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে দিনেশ শর্মা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (২ নভেম্বর) জেলার চিলারং ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় দুপুর ১টায় এ ঘটনা ঘটে। নিহত দিনেশ শর্মা ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকায় নাপিতপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কাঞ্চন ইন্টারসিটি ট্রেনটি চিলারং এলাকায় পৌঁছালে সেখানেই ঘটনাটি ঘটে। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা—সঠিকভাবে বলতে পারেননি কেউ।

পরে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে লাশ মর্গে পাঠায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ