শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির প্রার্থী ঘোষণা

ব্যুরো চীফ, বরিশাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

এরমধ্যে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে দুইজন হেভিওয়েট প্রার্থী থাকায় ওই আসনে চূড়ান্ত প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব।

ঘোষিত প্রার্থীদের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন—
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপি নেতা এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান।
বরিশাল-৫ (মহানগর ও সদর উপজেলা) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ