রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনার ৫টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা, একটি স্থগিত

ব্যুরো চীফ, খুলনা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুধু খুলনা-১ আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে স্থগিত রাখা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খুলনার ৫টি আসনের মধ্যে বিএনপির মনোনয়ন পেয়েছেন—
খুলনা-২ আসনে বিএনপির খুলনা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু,
খুলনা-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল,
খুলনা-৪ আসনে কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,
খুলনা-৫ আসনে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আজগর লবী
এবং খুলনা-৬ আসনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ