রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ

ব্যুরো চীফ, বরিশাল

রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বরিশালের গৌরনদী উপজেলার ১ হাজার ৬৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।

উপজেলা কৃষি অফিসার মো. সেকেন্দার শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদ্যযোগদানকারী উপজেলা কৃষি সস্প্রসারন কর্মকর্তা জেরিন রহমান, প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির।

বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিথুন বনিক, রিয়াজ হোসেন, মেহেদী হাসান, নুপুর মজুমদার প্রমুখ। শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ