রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আমি মরে গেলে তুমিও মরে যেও

বিনোদন ডেস্ক 

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দাম্পত্য জীবনের দুই দশকেরও বেশি সময় পার করেছেন। ২০০১ সালে তাদের বিয়ে হয়, এরপর থেকে বলিউডের সবচেয়ে আলোচিত ও স্থিতিশীল সম্পর্কগুলোর একটি হিসেবে বিবেচিত হয়ে আসছে তাদের দাম্পত্য জীবন। তবে সময় পেরিয়ে গেলেও এই তারকা দম্পতিকে ঘিরে আজও রয়েছে নানা আলোচনা ও মজার গল্প।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, হাস্যরসের ছলে টুইঙ্কেল একবার স্বামী অক্ষয়কে উদ্দেশ্য করে বলেছিলেন— “আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো। তোমার দ্বিতীয় স্ত্রী যদি আমার জামা-কাপড় বা ব্যাগ ব্যবহার করে, সেটা আমি সহ্য করতে পারব না।”
এই উক্তি থেকেই স্পষ্ট টুইঙ্কলের রসবোধ, ব্যক্তিত্ব ও গভীর ভালোবাসা— যেখানে ঈর্ষা ও হাস্যরস মিলেমিশে একাকার হয়ে গেছে।

অক্ষয় কুমার একসময় ছিলেন বলিউডের সবচেয়ে রোমান্টিক ও বিতর্কিত নায়ক। তাঁর নাম জড়িয়েছে একাধিক সহ-অভিনেত্রীর সঙ্গে। শুটিং সেটে গড়ে ওঠা প্রেম কখনও বাগদানের আগেই ভেঙে গেছে, কখনও গসিপে রূপ নিয়েছে। তবে শেষ পর্যন্ত রাজেশ খান্না ও ডিম্পল কাপাড়িয়ার মেয়ে টুইঙ্কেল খান্নার সঙ্গেই জীবনের স্থিতি খুঁজে পান এই সুপারস্টার।

বর্তমানে এই তারকা দম্পতির সংসারে রয়েছে দুই সন্তান— ছেলে আরভ কুমার ও মেয়ে নিতারা। বড় ছেলে আরভ বর্তমানে লন্ডনে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন, আর কন্যা নিতারা সদ্য কৈশোরে পা দিয়েছে।

দীর্ঘ দাম্পত্য জীবনের পরও অক্ষয় ও টুইঙ্কেলের সম্পর্ক বলিউডে উদাহরণ হিসেবে বিবেচিত। তাদের পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও হাস্যরসপূর্ণ সম্পর্ক আজও অনুরাগীদের কাছে অনুপ্রেরণা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ