বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না : ডা. শফিকুর রহমান

সিলেট প্রতিনিধি 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো রাজনৈতিক জোট গঠন করবে না। তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।”

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার কোনো সুযোগ নেই। পিআর পদ্ধতিতে নির্বাচন আমরা দাবি করেছি, কারণ এটি জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করার সর্বোত্তম উপায়। সাধারণ মানুষও পিআর পদ্ধতির পক্ষে আছে বলে আমরা বিশ্বাস করি।”

বিদেশ সফর প্রসঙ্গে তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাদের উষ্ণ ভালোবাসা ও প্রত্যাশায় তিনি আপ্লুত। তিনি বলেন, “প্রবাসীরা দেশের জন্য অকৃত্রিম ভালোবাসা বুকে ধারণ করে আছেন। তারা জাতি গঠনে অবদান রাখতে চান, কিন্তু আমরা এখনো তাদের প্রাপ্য সম্মান দিতে পারিনি।”

তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ার পর এটি ডা. শফিকুর রহমানের প্রথম সিলেট সফর। নিজ জন্মভূমি সিলেটে পৌঁছালে হাজারো নেতাকর্মীর উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হন তিনি।

সিলেটে পৌঁছে তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ