বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে খালি পেটে জলপাই ও চকলেট বিস্কুট খেয়ে ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে ক্লাস শুরুর আগে কয়েকজন শিক্ষার্থী স্থানীয় দোকান থেকে জলপাই ও চকলেট বিস্কুট কিনে খায়। কিছুক্ষণ পর তাদের মধ্যে বমি বমি ভাব, মাথা ঘোরা ও পেটব্যথার উপসর্গ দেখা দেয়। পরে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, শিক্ষার্থীরা খালি পেটে খাবার খাওয়ায় এমনটি হতে পারে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে, বর্তমানে তারা হাসপাতালে ভর্তি রয়েছে এবং চিকিৎসা চলছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কোন দোকান থেকে খাবারগুলো কেনা হয়েছিল, তা যাচাই করা হচ্ছে।”

এ ঘটনায় বিদ্যালয় ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন— মিম (১১), পিতা: নজরুল ইসলাম, গ্রাম: বড় বালিয়া; দৃষ্টি (১১), পিতা: সূর্য চন্দ্র বর্মন, গ্রাম: কুমারপুর; লামিয়া (১২), পিতা: আনোয়ার হোসেন, গ্রাম: বড় বালিয়া; মুসকান (১২), পিতা: সুমন হোসেন, গ্রাম: বড় বালিয়া এবং সুমাইয়া (১৩), পিতা: শরিফুল ইসলাম, গ্রাম: কুমারপুর।

সবাই কুমারপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

অসুস্থ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, তারা জলপাই ও বিস্কুটের পাশাপাশি বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করেছিলেন। এরপরই তারা অসুস্থতা অনুভব করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ