শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বরগুনায় বিএনপির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বরগুনা প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলায় কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেতাগী উপজেলার ৫ নম্বর বুড়ামজুমদার ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রবিবার (৯ নভেম্বর) কাউনিয়া কলেজের হলরুমে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিশোর চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন গাজী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক অধ্যক্ষ ও কলেজ প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত হোসেন। এছাড়া যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত দুইজন শিক্ষার্থীকে নগদ অর্থ ও উপহারসহ এইচএসসিতে অংশ নেওয়া বাকি ৪২ জন শিক্ষার্থীর হাতে উপহার তুলে দেন।

এসময় বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য তাদের উৎসাহিত করেন। শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের সম্পদ—তাদের মেধা, সততা ও পরিশ্রমই সমাজ ও জাতির অগ্রগতির মূল চালিকাশক্তি।

বিএনপি নেতা মো. শাহীন গাজী বলেন, “শিক্ষার্থীরাই অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সমাজে নেতৃত্ব দিতে পারে। সম্প্রতি তারা আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ের দৃষ্টান্ত স্থাপন করেছে। তোমরাও যদি মনোযোগ সহকারে লেখাপড়া করো, তবে আলোকিত মানুষ হয়ে দেশের পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ