,

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু বৃহস্পতিবার থেকে

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে ধারাবাহিকভাবে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে ইসি। চলতি মাসের মধ্যেই প্রাক-প্রস্তুতি সম্পন্ন করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ