,

হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা

ব্যুরো চিফ, বরিশাল

চার উপজেলার ৩০টি মাদরাসার দুই শতাধিক কুরআনের হাফেজদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা, নগদ অর্থ, ক্রেস্ট বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরো অনুষ্ঠানকে ঘিরে পবিত্র কুরআনের পাখি হাফেজদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়েছিল।

বরিশাল জেলার প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা আত তাহফিজ ইন্টারন্যাশনাল মডেল মাদরাসার আয়োজনে সোমবার (১০ নভেম্বর) বাদ আসর মাদরাসার সামনে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে হাফেজ ইমারত হোসেনের সভাপতিত্বে ও মাদরাসার মুহতামিম মাওলানা মিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি ছিলেন মুহতামিম হাফেজ মো. ইনামুল হক, হাফেজ মাওলানা মুফতি রমজান আলী, হাফেজ মাওলানা শওকত হোসেন, গৌরনদীর হযরত উবাই ইবনে কা’ব (রা.) হিফজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষা পরিচালক হাফেজ মো. আবরারুল হক, হাফেজ মো. তাজিম উদ্দিন, হাফেজ মোজ্জামেল হোসেন ও মাওলানা আবু মুসা প্রমুখ।

প্রতিযোগিতায় গৌরনদী, আগৈলঝাড়া, কালকিনি ও ডাসার উপজেলার ৩০টি মাদরাসার দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

শেষে পাঁচ ও দশ পাড়ার তিনজন করে মোট ছয়জনকে নগদ পাঁচ হাজার টাকা করে, দ্বিতীয় পুরস্কারপ্রাপ্তদের নগদ চার হাজার টাকা করে এবং ১৪ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

হিফজুল কুরআন প্রতিযোগিতাকে ঘিরে কয়েক শত কুরআনের পাখি হাফেজদের মিলনমেলা বসেছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ