সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঘাইছড়িতে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল 

দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি জেলা বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা।

বুধবার উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির ২৯৯ আসনে ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ও বিএনপি নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সহ-সম্পাদক জননেতা দীপেন দেওয়ান।

সভায় যোগদানের আগে তিনি বাঘাইছড়ির বড় হুজুরের মাজার জিয়ারত করেন এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রয়াত নেতা জসীমউদ্দিনের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন—
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, এডভোকেট সাইফুল ইসলাম পনির, আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, রাঙামাটি পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি নিজাম উদ্দিন বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, তাতী দলের আহ্বায়ক মো. শফি, কৃষক দলের সভাপতি অলোক প্রিয় রিন্টু এবং জাসাস সভাপতি কামাল হোসেন প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা।

বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিট বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সভায় দলীয় ঐক্য ও আসন্ন নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ