সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে কৃষকের সাথে ধান কাটলেন এমপি প্রার্থী

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষকের ধান কেটে মানবিক উদাহরণ স্থাপন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,
“বর্তমানে কৃষি কাজে ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায় না। আমাদের উচিত লেখাপড়া ও চাকরির পাশাপাশি নিজেদের কাজ নিজেরা করা। আমরা নিজেরাই ধান কাটি, কৃষি কাজ করি—এমন উদ্যোগই সমাজে ইতিবাচক বার্তা দেয়।”

তিনি আরও জানান, কৃষকের পাশে থেকে কাজ করাই বিএনপির অন্যতম অঙ্গীকার, এবং এই কর্মসূচি তারই অংশ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলীসহ উপজেলা বিএনপি, বাসাইল ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা।

স্থানীয় কৃষকেরা জানান, বিএনপি নেতাদের এ উদ্যোগে তারা উৎসাহিত হয়েছেন এবং এমন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ