,

রাঙ্গামাটিতে বাজার ফান্ড জমি রেজিস্ট্রেশন ও দলিল বন্ধকী ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল

রাঙ্গামাটি জেলা পরিষদে হস্তান্তরিত বাজার ফান্ড এলাকার (শহর) জমি রেজিস্ট্রেশন ও জমির দলিল বন্ধকী ব্যবস্থা চালুর দাবিতে রাঙ্গামাটির ব্যবসায়ী ও সাধারণ মানুষ মানববন্ধন করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাজার ফান্ড ভূমি সংরক্ষণ কমিটির উদ্যোগে মানববন্ধনটি আয়োজন করা হয়।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, আবদুল কুদ্দুস, ব্যবসায়ী হেলাল উদ্দিন, রবিউল আলম রবি, মহিলা দলের নেত্রী নুরজাহান বেগম প্রমুখ।

বক্তারা অবিলম্বে বাজার ফান্ড জমির জটিলতা নিরসনে সরকারের হস্তক্ষেপের জোর দাবি জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন।

২০১৯ সালে হঠাৎ করে তিন পার্বত্য জেলার বাজার ফান্ড এলাকার জমি রেজিস্ট্রেশন ও দলিল বন্ধকী ব্যবস্থা জেলা প্রশাসন বন্ধ করে দেয়। এর ফলে কয়েক লাখ মানুষ ভূমি সংক্রান্ত জটিলতায় পড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ