শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চলে গেলেন বীরশ্রেষ্ঠর বড় বোন আলেয়া

ব্যুরো চীফ, বরিশাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বড় বোন রাহানুর বেগম আলেয়া আর নেই।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বরিশাল কাশিপুরস্থ বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া বীরশ্রেষ্ঠ স্মরণিকা বাসভবনে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর স্বামী বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা মরহুম সেকান্দর আলী ফরাজী ছিলেন নৌবাহিনীর অফিসার।

ওইদিন (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের পর মরহুমার জানাজা শেষে বাহেরচর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ