রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরগুনায় এক ইলিশ ১৬ হাজার টাকায় বিক্রি

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজির কাছাকাছি ওজনের একটি ইলিশ। মাছটি অতিরিক্ত মূল্য নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকালে ছোটবগী ইউনিয়নের নকরী এলাকার জেলে আবুল হোসেনের জালে ধরা পড়ে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের এই ‘রাজা ইলিশ’টি।

জানা যায়, নকরী এলাকার পায়রা নদীতে প্রতিদিনের মতো মাছ ধরতে জাল ফেলেন জেলে আবুল হোসেন। পরে অন্যান্য ইলিশের সঙ্গে জালে উঠে আসে বিরল আকারের এই বড় ইলিশ। মাছটি প্রথমে তালতলী বাজারে ‘মায়ের দোয়া মৎস্য ভান্ডার’-এ ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

এরপর তালতলী মাছ বাজারে খোলা ডাকের মাধ্যমে ব্যবসায়ীরা দাম বাড়াতে থাকেন। শেষ পর্যন্ত স্থানীয় ব্যবসায়ী আল-আমিন ১৬ হাজার টাকায় ইলিশটি কিনে নেন। তিনি মাছটি ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।

মাছটি কেনার পর আল-আমিন বলেন, মাছটির আকার-রূপই আলাদা। দেহের গঠন নিখুঁত, মানও খুব ভালো বলে মনে হচ্ছে। তাই এর দাম তুলনামূলক বেশি পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ