সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

স্ত্রীর সাথে অভিমান : বিষপানে স্বামীর আত্মহত্যা

ব্যুরো চীফ, বরিশাল

স্ত্রীর সাথে অভিমান করে স্বামী জহিরুল ইসলাম ফকির (৪৫) বিষপান করে আত্মহত্যা করেছেন। মৃত জহিরুল বরিশালের গৌরনদী উপজেলার বাঘমারা গ্রামের মৃত হোসেন ফকিরের ছেলে।

মৃতের ছেলে ফরহাদ হোসেন জানিয়েছেন—বুধবার দিবাগত রাতে পরিবারের কাউকে না জানিয়ে কীটনাশক পান করেন তার বাবা জহিরুল। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি (জহিরুল) মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত জহিরুলের স্ত্রী তার ছেলেকে নিয়ে টরকী ভাড়া বাসায় থাকতেন এবং জহিরুল তার গ্রামের বাড়ি বাঘমারায় বসবাস করতেন। ভাড়া বাসায় থাকা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য ছিল জহিরুলের। ধারণা করা হচ্ছে স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে জহিরুল আত্মহত্যা করেছেন।

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী মেডিক্যাল অফিসার (স্যাকমো) জাহিদ হোসেন জানিয়েছেন—কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে ওই ব্যক্তিকে বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন—পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ