মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা

ব্যুরো চীফ, বরিশাল

চারটি টেস্টসহ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন দুই শতাধিক রোগী। শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী সান ফার্মার আয়োজনে বরিশালের গৌরনদী উপজেলার এবি সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টারে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সান ফার্মার আরএসএম হাবিবুর রহমান জানিয়েছেন, গ্রামের অনেক রোগী আছেন যারা টাকার অভাবে চিকিৎসা কিংবা টেস্ট করাতে পারছেন না। সেইসব দরিদ্র রোগীদের কথা চিন্তা করে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের মাধ্যমে দেশব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে সান ফার্মা।

তারই ধারাবাহিকতায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. মো. মাহবুব আলম মির্জার সহযোগিতায় গৌরনদীর দুই শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, রোগীদের চারটি করে টেস্ট দেওয়া হয়েছে। টেস্টের যাবতীয় খরচ সান ফার্মা বহন করেছে। সান ফার্মার এধরনের মানবিক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ