মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

ব্যুরো চীফ, বরিশাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে উজিরপুর পৌরসভার ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বড়াকোঠা, ওটরা, হারতা, সাতলা, জল্লা, শোলক, বামরাইল ও শিকারপুর ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। প্রায় ১০২ কিলোমিটার পথ অতিক্রমের পর উপজেলা সদরের মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে শোভাযাত্রা শেষ হয়।

শোভাযাত্রায় বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নানের নেতৃত্বে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী নেতাকর্মী এবং সমর্থকরা প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রার শুরুতে সংক্ষিপ্ত সভায় উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামের আমীর আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. খোকন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশকে দুর্নীতি, ঘুষ, মাদক ও চাঁদাবাজিমুক্ত করে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বিগত সময়ে ক্ষমতায় থাকা দলগুলো দেশকে একাধিকবার দুর্নীতিতে শীর্ষে নিয়ে গেছে। এখনই সময় দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমীর হাফেজ কাওসার হোসাইন, পৌর জামায়াতের আমীর মো. আল-আমিন সরদারসহ উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ