মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আইনমন্ত্রীর পর পরিকল্পনামন্ত্রীও করোনায় আক্রান্ত

ধাপে ধাপে কমানো হবে জ্বালানি তেলের দাম - পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা যায়।

পরিকল্পনামন্ত্রী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি বর্তমানে সুস্থ আছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর মন্ত্রী একনেক বৈঠকে অংশ নেননি। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে নেতৃত্ব দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। এর আগেও একবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পরিকল্পনামন্ত্রী।

এরআগে আইনমন্ত্রী আনিসুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে তিনি নিজেই বলেছেন, ‘গত বৃহস্পতিবার করোনা পরীক্ষায় আমার পজিটিভ ফল এসেছে। তবে এখন আমি ভালো আছি। বাসায় চিকিৎসা নিচ্ছি।’

আরও পড়ুন : করোনায় আক্রান্ত আইনমন্ত্রী আনিসুল হক

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ