,

সাকিব, মুশফিক, রিয়াদ ও নিজের বিদায়ের ইঙ্গিত দিলেন তামিম

সাকিব, মুশফিক, রিয়াদ ও নিজের বিদায়ের ইঙ্গিত দিলেন তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান, অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, টি২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও নিজের বিদায়ের ইঙ্গিত দিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জিতে সিরিজ জয় নিশ্চিতের পর এমন ইঙ্গিত দেন তামিম। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপই সাকিব, মুশফিক, রিয়াদ, তামিমের শেষ বিশ্বকাপ বলেও জানিয়ে দেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

আগামীবছর ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ হবে। এই বিশ্বকাপের জন্য সাকিব, মুশফিক, রিয়াদ, তামিমকে রেখে সেরা দল গড়ার চেষ্টা চালানো হচ্ছে। তামিম বলেছেন, ‘খুব সম্ভবত (ভারতে হতে যাওয়া) ২০২৩ সালের বিশ্বকাপটি আমাদের সবার জন্য অনেক বড় আসর হতে চলেছে। বিশেষ করে আমাদের চারজনের জন্য, যাদের এটিই শেষ বিশ্বকাপ। তাই আমরা সম্ভাব্য সেরা দল ও কম্বিনেশন নিয়ে এগোনোর পরিকল্পনাই করেছি। এখনো অনেক জায়গা আছে, যেগুলো আমাদের ঠিক করতে হবে।’

বাংলাদেশ ক্রিকেটে ‘পঞ্চপাণ্ডব’ এখন  আর একসাথে খেলতে পারেন না। কারণ, মাশরাফি বিন মর্তুজা এখন আর ওয়ানডে দলে থাকতে পারেন না। তবে সাকিব, মুশফিক, রিয়াদ ও তামিম একসাথে এখনও খেলেন। চারপান্ডব এখন আছেন। আবার এই চারজনও সব ফরমেটে খেলেন না। টেস্ট থেকে রিয়াদ অবসর নিয়ে ফেলেছেন। টি২০ ক্রিকেট খেলেন না তামিম। টেস্ট অধিনায়ক সাকিব সব ফরমেটে সবসময় খেলেন না। এবার যেমন ওয়ানডে সিরিজে খেলছেন না সাকিব। আবার মুশফিক ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। পবিত্র হজ পালনে চলমান উইন্ডিজ সিরিজে নেই মুশফিকুর রহিম।

ওয়ানডে সিরিজেই শুধু চার পন্ডব এক হয়ে খেলার সুযোগ থাকছে। কিন্তু তাও ঠিকমত হচ্ছে না। সুযোগ থাকলেও চার সিনিয়রকে দলে একসঙ্গে পাওয়া অনেকটাই মুশকিল এখন। তবে বিশ্বকাপ হলে তো সবাই খেলবেন। যদি কারো ইনজুরি না থাকে। আর ২০২৩ সালই শেষ এবং ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এ চারজনই জাতীয় দলের প্রধান পারফরমার হয়ে থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সেই সঙ্গে ইঙ্গিত দিলেন বিদায়ের।

বিদায়ের সময় ঘনিয়েও এসেছে। ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন মুশফিক। সাকিব খেলছেন ১৬ বছর ধরে। ক্রিকেটে তামিমের ১৫ বছর খেলা হয়ে গেছে। রিয়াদেরও কয়েকদিন পর ১৫ বছর পূর্ণ হবে। আর কত খেলবেন? তাই তামিম ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপই যে চার সিনিয়র ক্রিকেটারের শেষ বিশ্বকাপ হতে চলেছে, তা জানিয়ে দিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ