সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেপুটি স্পিকারের মৃত্যুতে আইজিপির শোক

ডেপুটি স্পিকারের মৃত্যুতে আইজিপির শোক

স্টাফ রিপোর্টার \ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

শনিবার এক শোক বার্তায় তিনি বলেন, জনাব ফজলে রাব্বী মিয়া একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ছিলেন। তিনি জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্র জীবন থেকেই বিভিন্ন আন্দোলন- সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ