,

অবৈধ পথে দুই বোনকে ভারতে পাচার! গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার \ জরিনা ও শিউলি(ছদ্দনাম) দুই সহোদর বোন। অতিরিক্ত অর্থের প্রলোভন দেখিয়ে ঝিনাইদহের মহেশপুর থানার বাঘাডাঙ্গা সীমান্তের অবৈধ পথ দিয়ে পার্শবর্তী দেশ ভারতে পাচার করে একটি চক্র। ভারতে নিয়ে গিয়ে তাদের প্রথমে পতিতালয়ে বিক্রি করে দেয়া হয়। সেখানে পাশবিক যৌন নির্যাতনের শিকার হয় দুজনেই। সেখান থেকে কৌশলে তারা পালিয়ে গিয়ে ভারতীয় পুলিশের সহায়তায় বাংলাদেশে ফেরত আসে। দেশে ফেরত আসার পর তারা দুজনেই বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করে।

তাদের জবানবন্দির ভিত্তিতে ভারতে নারী পাচারকারী চক্রের মূল হোতা রানা আহমেদ, তার অপর তিন সহযোগী মোঃ সুজন মিয়া, মোঃ সাহাবুদ্দীন এবং নাইমুর রহমান ওরফে শামীম ওরফে  সাগর দের ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা হতে গ্রেফতার করে সিআইডি।

বুধবার দুপুরে সিআইডি হেডকোর্য়াটারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিআইডির সিরিয়াস ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম ।

ব্রিফ করছেন বিশেষ পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীরা পলাতক অন্যান্য আসামীদের সহায়তায় দুইবোন জরিনা (ছদ্দনাম) এবং শিউলি (ছদ্দনাম) কে বেশী বেতনের প্ররোচনায় গত ২০২১ সালের ৪মে  অবৈধভাবে ভারতে পাচার করে। তারা ভারতে ভিকটিমদ্বয়কে পাচারকরে আর্থিকভাবে লাভবান হয়েছেন।

পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম আরও জানান,  এই চক্রের দেশী বিদেশী অন্যান্য সদস্যদের তথ্য সংগ্রহের কার্যক্রম অব্যহত আছে। জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিআইডির মানব পাচার ইউনিট কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ