,

ওআইসি মহাসচিব তাহা ঢাকায় আসছেন

ওআইসি মহাসচিব তাহা ঢাকায় আসছেন

স্টাফ রিপোর্টার : ঢাকা আসছেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা। তিন দিনের সফরে আসছেন তিনি।  পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি।

আগামী ২৭ থেকে ২৯ শে আগস্ট তার সফরসূচি চূড়ান্ত করেছে ওআইসি সচিবালয়। একটি কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সফরকালে ওআইসি মহাসচিব প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শনের পরিকল্পনা রয়েছে এ সফরে।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ