,

শেখ হাসিনাকে রাখি উৎসবের উপহার পাঠালেন মমতা

শেখ হাসিনাকে রাখি উৎসবের উপহার পাঠালেন মমতা

স্টাফ রিপোর্টার : রাখি বন্ধন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখি বন্ধন উৎসব উপলক্ষে উপহার পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
ভারতের উত্তর ২৪ পরগনা বঁনগা পৌরসভার মেয়র গোপাল শেঠ বেনাপোল সীমান্তের শূন্য রেখায় এ উপহারের দুটি বাক্স তুলে দেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের হাতে। এ সময় রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপহার গ্রহণ করে এমপি শেখ আফিল উদ্দিন বলেন, রাখি বন্ধন উৎসবে আমাদের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি আমরাও ভারত থেকে আসা প্রতিনিধিদের উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে মিষ্টি, রাখি এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের দুটি ছবি পাঠানো হয়েছে।
সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ সুসংহত রাখতে দুই দেশের মধ্যে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়। এমন কর্মকাণ্ডে দুই দেশের মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আফিল উদ্দিন।

শ্রাবণ মাস হিন্দুধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসের পূর্ণিমায় পালিত হয় রাখি বন্ধন। ভাই বোনের ভালবাসার প্রতীক হিসাবে এই উৎসব উদ্যাপন করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ পূর্ব দিকে এবং বোনের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত। বোনেরা তাঁদের ভাইকে চাল সিঁদুরের টিকা লাগান। ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করেন, তারপর মিষ্টি খাওয়ানোর পর ভাইয়ের ডান হাতের কব্জিতে রাখি বেঁধে দেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ