,

টিকা দিয়ে শিশুদের উচ্ছ্বাস

টিকা দিয়ে শিশুদের উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার : দেশে প্রথমবারের মতো শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। ৫-১১ বছরের শিশুদের টিকা দেওয়া হচ্ছে। টিকা দিয়ে খুবই উচ্ছ্বাস দেখায় শিশুরা। ভয়হীন থেকে টিকা দেয়। উচ্ছ্বাস দেখা যায়। বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ টিকা কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, পর্যবেক্ষণমূলক এই কার্যক্রমে টিকা নেবে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পড়ুয়া ১৬ শিক্ষার্থী। পরীক্ষামূলকভাবে টিকা পাওয়া এসব শিশুকে আগামী দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। এ সময় শিশুদের শারীরিক অবস্থা কেমন হয় ও কোনো ধরনের পার্শপ্রতিক্রিয়া হয় কি না, তা দেখা হবে। পরে সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ আগস্ট থেকে সারাদেশে শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি সারাদেশে ষাটোর্ধ্বদের টিকা দেওয়া শুরু হয়। পর্যায়ক্রমে টিকা পাওয়ার নির্ধারিত বয়সসীমা কমিয়ে আনা হয় ১৮ বছরে। এরপর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনা শুরু হয় গত বছর। পরে বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়া শুরু হয় বয়স্কদের মধ্যে। এবার সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে করোনাভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা শুরুর প্রায় ১ বছর পর ২০২১ সালের ২৭ জানুয়ারি পরীক্ষামূলকভাবে ও পরে ৭ আগস্ট সারাদেশে করোনার টিকার গণটিকাদান কর্মসূচি শুরু করে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টিকাদান কর্মসূচি শুরুর দেড় বছরে গত ৯ আগস্ট পর্যন্ত মোট জনসংখ্যার ৭১ শতাংশকে দুই ডোজ বা সম্পূর্ণ টিকা দিতে পেরেছে সরকার। এ পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন মোট জনসংখ্যার ৭৬ শতাংশ এবং তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছেন ৩৩ দশমিক ৬৯ শতাংশ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ