,

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : পদ্মা সেতু হয়ে শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পমাল্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন করেন।  এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে বঙ্গবন্ধু, তার পরিবারের শহিদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের রুহের মাগফেরাত কামনা করেন। ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

পদ্মা সেতু হয়ে আজ সকালে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছুটির দিনে পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী। রাজধানীর গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি। সকাল সোয়া নয়টায় ফরিদপুরের ভাঙ্গা পার হয় প্রধানমন্ত্রীর গাড়িবহর। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।এটি প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সফর বলে জানান তিনি।

এর আগে গত ৪ জুলাই পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী। সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পতুল।উদ্বোধনের দেড় মাসের মাথায় তৃতীয়বারের মতো আজও সড়কপথে পদ্মা সেতু পাড়ি দিলেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের দেড় মাসের মাথায় তৃতীয়বারের মতো পদ্মা সেতু পাড়ি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর গাড়িবহর সকাল ৮টা ১২ মিনিটে মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ওঠে। এর আগে প্রধানমন্ত্রী মাওয়া টোল প্লাজায় ৬ নম্বর লেন দিয়ে প্রবেশ করে গাড়ি বহরের ২৫ হাজার ৭৫০ টাকা টোল পরিশোধ করেন। সেতু অতিক্রমের সময় প্রধানমন্ত্রী সেতুর মাঝামাঝি স্থানে গাড়ি থেকে নামেন। ছোট বোন শেখ রেহানাসহ ৫ মিনিট সেতুতে অবস্থান করে আবার গাড়িতে ওঠেন। এরপর রওয়ানা দেন টুঙ্গিপাড়ায় বাবার সমাধিস্থলে।

প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে গত ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সেদিন পদ্মা নিজে টোল দিয়ে সেতু পাড়ি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ