,

খোলা চিনিতে কেজিপ্রতি ৫ টাকা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার \ বাণিজ্য মন্ত্রণালয়ে চিনির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন ব্যবসায়ীরা । মন্ত্রনালয় আনুষ্ঠানিক ভাবে কোন সিদ্ধান্ত নেয়ার আগেই বাজারে বেড়েছে চিনির দাম। দুই দিনের ব্যবধানে কেজিতে চিনির দাম বেড়েছে ৫ টাকা। এদিকে  চাল, ডাল, মুরগি ও  ডিম সহ নিত্য পন্যের বাজারও অস্থিতিশীল।

শনিবার রাজধানীর পাইকারি বাজারগুলোতে খোলা চিনি বিক্রি হয়েছে ৮৫ টাকা কেজি। খরচসহ খুচরা বাজারে সেই চিনি বিক্রি হয়েছে ৯০ টাকায়। এক সপ্তাহ আগেই এসব দোকানে পাইকারিতে চিনি বিক্রি হয়েছিল প্রতি কেজি ৮১ থেকে ৮২ টাকায়। অবশ্য প্যাকেটজাত চিনি ৮৫ টাকা কেজির আশপাশে মিলছে। তবে বাজারে প্যাকেটজাত চিনির সরবরাহ কম।

টিসিবির শনিবারের বাজারদরের তালিকায়ও চিনির দাম বাড়ার এই চিত্রদেখা গেছে।  টিসিবির হিসাবে, ঢাকার বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে ৮২ থেকে ৯০ টাকা কেজি। এক সপ্তাহ আগেও ছিল ৮০ থেকে ৮২ টাকা। এক সপ্তাহের ব্যবধানে টিসিবির হিসাবে চিনির দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা।

এদিকে বাজারে দুই ধরনের চালের দাম কেজিতে আরও দুই টাকা বেড়েছে। এর মধ্যে রয়েছে বিআর২৮-এর কেজি ৫৮ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আর ভালো মানের মিনিকেট চালে আরও দুই টাকা বেড়ে হয়েছে ৭২ টাকা। বাজারে চিনিগুঁড়া চালের দামও আরেক দফা বেড়েছে। এতে ১১৫ থেকে ১১৬ টাকার এক কেজি চিনিগুঁড়া চাল এখন ৪ টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

এদিকে রাজধানীতে মুরগি ও মুরগির ডিমের বাজার বেশ অস্থিতিশীল। পাইকারি বাজারেই মুরগির কেজি এখন ১৯০ থেকে ২০০ টাকা। আর ডিম বিক্রি হচ্ছে পাইকারিতে ৫০ টাকা হালি। কাচা সবজির বাজার তো আরও চড়া।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ