,

যাত্রাবাড়ীতে আওয়ামীলীগ নেতা খুন!

স্টাফ রিপোর্টার \ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার শহীদ ফারুক সড়কে আবু বক্কর সিদ্দিক হাবু (৩৭) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি যাত্রাবাড়ী এলাকার একটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি।

এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তার নাম রুবেল। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফুটপাতে বিদ্যুতের লাইন লাগানোকে কেন্দ্র করে এই প্রাণহানির ঘটনা বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

মঙ্গলবার রাতে শহীদ ফারুক সড়কের হাবুর কাঁচামাল দোকানের সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন।

আবু বক্করকে হাসপাতালে আনা এক ব্যাক্তি জানান, আবু বক্কর সিদ্দিক হাবু যাত্রাবাড়ী ৫০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি। শহীদ ফারুক সড়কে তার কাঁচামালের দোকানের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, একটি হত্যাকাণ্ডের ঘটনা শুনেছি। যে ব্যক্তি মারা গেছেন, তিনি আওয়ামীলীগ নেতা ছিলেন। বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য আমরা কাজ করছি।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ