,

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আরও দুটি বিশ্বকাপ জিততে চান রাসেল

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আরও দুটি বিশ্বকাপ জিততে চান রাসেল

স্পোর্টস রিপোর্টার : ওয়েস্ট ইন্ডিজের হয়ে আরও দুটি বিশ^কাপ জিততে চান বলে জানিয়েছেন অররাউন্ডার আন্দ্রে রাসেল। তিনি বলেছেন, এখন আর বিষয়টা এমন না যে, আমি সবকিছু নতুনভাবে শুরু করতে পারবো। আমার বয়স এখন ৩৪ এবং শেষ করার আগে আমি আরও একটি বা দুইটি বিশ্বকাপ জিততে চাই। আমি এখন যেখানে দাঁড়িয়ে সেখান থেকে প্রতিটি দিন ধরে ভাবছি।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি দলটির তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। সম্ভাবনা রয়েছে আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে দেখা যেতে পারে এ মারকুটে অলরাউন্ডারকে। তার আগে অবশ্য নিজের যথার্থতা প্রমাণ করতে হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। তবে জাতীয় দলের হয়ে না খেললেও একাধারে খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে।

বর্তমানে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে দ্য হান্ড্রেড খেলতে ইংল্যান্ডে রয়েছেন ৩৪ বছর বয়সী রাসেল। সেখানে স্কাই স্পোর্টসে ধারাভাষ্যকার বিশ্বকাপজয়ী সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামির সঙ্গে আলাপকালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার আশ্বাস দেন রাসেল। সেই সঙ্গে দেশটির হয়ে আরও একটি কিংবা দুটি বিশ্বকাপ জয়ের কথাও জানান অভিজ্ঞ এই অলরাউন্ডার। এই অলরাউন্ডার জানান, বোর্ডের সঙ্গে তার পরিষ্কার আলোচনা ছিল। এদিকে রাসেল দাবি করেছেন, এখন তাকে খারাপ বানিয়ে সমালোচনার মুখে ফেলা হচ্ছে।

রাসেল বলেন, আমি চুপ থাকতে চাই, কারণ আমাদের মধ্যে একটি আলোচনা হয়েছিল এবং সেই আলোচনা ছিল খুবই পরিষ্কার। অথচ এখন আমাকে খারাপ বানানো হচ্ছে, আমাকে দোষ দিয়ে সমালোচনার মুখে ফেলা হচ্ছেৃ। আমি আসলে এমন কিছুর আশাই করছিলাম। তবে সত্যি বলতে, আমি চুপই থাকব, ড্যারেন!

দেশের জার্সি তার কাছে বিশেষ কিছু এমনটা উল্লেখ করে রাসেল বলেন, অবশ্যই! (ওয়েস্ট ইন্ডিজের) মেরুন জার্সিই আমার কাছে সবকিছু। সত্যি বলতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমার দুইটি সেঞ্চুরি রয়েছে। এই সেঞ্চুরি দুইটি ওয়েস্ট ইন্ডিজের হয়ে করলে আরও ভালো লাগতো। হ্যাঁ জ্যামাইকা তালাওয়াজের হয়ে খেলতে উপভোগ করি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এটি করতে পারলে বিশেষ অনুভূতি হতো।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ