,

ভালো করতেই হবে : এবাদত

ভালো করতেই হবে : এবাদত

স্পোর্টস রিপোর্টার : ভালো করার চেষ্টার দিন শেষ এখন ভালো করতেই হবে। এমন বিশ^াসের কথাই জানিয়েছেন বাংলাদেশ পেসার এবাদত হোসেন। এ বিশ্বাস নিয়ে এশিয়া কাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন এবাদত হোসেন। ভিন্ন কন্ডিশনের ভিন্ন ফরম্যাটের চ্যালেঞ্জ নিতে চান এ ডান হাতি পেসার। টেস্টের চাইতে টি-টোয়েন্টিকে সহজও মনে করছেন এবাদত।

এক ম্যাচ খেলে হিরো। দারুণ ফর্মে থাকা সিকান্দার রাজার স্ট্যাম্প উপড়ে ফেলে জানান দিয়েছেন শুধু টেস্টে নয় সীমিত ওভারেও আগুন ঝরাতে পারেন এবাদত হোসেন। নির্বাচকরাও দ্বিতীয়বার আর ভাবেননি এশিয়া কাপের টি টোয়েন্টি স্কোয়াডে সুযোগ করে দিয়েছেন স্যালুট ম্যানকে।
টেস্টে অনেক বেশি ওভার করতে হয় তাই টি-টোয়েন্টি ফরম্যাটটা সে তুলনায় সহজ এবাদতের কাছে। বাংলাদেশ ক্রিকেটার এবাদত হোসেন বলেন, টেস্ট ক্রিকেটে সারাদিন বোলিং করার একটা ব্যাপার থাকে। টি-টোয়েন্টি হচ্ছে শর্টার ফরম্যাট। শর্টার ফরম্যাটে একটু বুদ্ধি করে বোলিং করতে হবে। যেহেতু উইকেট ভালো থাকবে, ব্যাটাররা এগ্রেসিভ থাকবে।

ভিন্ন ফরম্যাটের সঙ্গে কন্ডিশনটাও ভিন্ন। দুবাই, শারজাহ’র স্পোর্টিং উইকেট আর মধ্যপ্রাচ্যের গরম দুটোর সঙ্গেই মানিয়ে নেবার চ্যালেঞ্জ থাকছে। সেই সঙ্গে অন্য দেশগুলোর পেসারদের দেখেও শিখতে চান এবাদত হোসেন। টাইগার পেসার এবাদত হোসেন বলেন, গরম কোনও অজুহাত না, আমাদের দেশে অনেক গরম। গরম আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না। যেহেতু ওখানে আমাদের চেয়ে অনেক ভালো ভালো বোলার আছে। দেখব ওরা কি করে, ওদের কি প্ল্যান। আমরা আমাদের প্ল্যান মোতাবেক কাজ করবো।

টি টোয়েন্টিতে ব্যাটারদের পারফরম্যান্সে হতাশাজনক। বড় স্কোর তো দূর লড়াই করার মতো পুঁজিও গড়তে পারছে না টাইগাররা। তবে ব্যাটারদের কাজ সহজ করে দিতে চান এবাদত। টাইগার পেসার বলেন, বাড়তি দায়িত্ব সবারই থাকবে। ব্যাটার-বোলার সবারই থাকবে, এমনকি ফিল্ডার হিসেবেও। আমরা বোলারর যত কম রানে প্রতিপক্ষকে আটকাতে পারি তাহলে আমাদের ব্যাটারদের জন্য সহজ হবে। আমরা সবাই মিলে চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ