,

রাজধানীতে প্যাকেজিং কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীতে প্যাকেজিং কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট

স্টাফ রিপোর্টার : রাজধানীর মাতুয়াইলে একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। মাতুয়াইল কলেজ রোড এলাকার কোনাপাড়ায় আজ বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহজাহান শিকদার জানান, আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৭টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ