স্টাফ রিপোটার : শ্রীমঙ্গলে চা বাগানে মাটিচাপায় ৪ শ্রমিক নিহত হয়েছেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চা বাগানের উরিষা টিলায় মাটিচাপায় চার নারী শ্রমিক মারা যন। উপজেলার লাখাই চা বাগানে শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুমায়ুন কবির জানান, চার নারী চা শ্রমিক পাহাড়ে সুড়ঙ্গ করে ঘর তৈরির জন্য মাটি আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজন মারা যান। এ ছাড়া অন্য দুজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।








