শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অরুণা বিশ্বাসের ব্যাগ এবং মূল্যবান জিনিস চুরি

অরুণা বিশ্বাসের ব্যাগ এবং মূল্যবান জিনিস চুরি

বিনোদন রিপোর্টার : এফডিসিতে শোক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল। সেখানে থেকে ব্যবহৃত ব্যাগ, তার ভেতরে থাকা আইফোন ১১ সিরিজ, স্যামসাং এ ৭৫, জাতীয় পরিচয়পত্র, ক্রেডিট কার্ড, ঘরের চাবিসহ আরও অনেক কিছু চুরি হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের গুণী অভিনেত্রী অরুণা বিশ্বাসের। এফডিসির মতো জায়গা থেকে এসব হারিয়ে হতবাক দেশের চলচ্চিত্রের গুণী এই অভিনেত্রী। বৃহস্পতিবার বিকেলে এফডিসির শোক দিবসের একটি অনুষ্ঠান শুরুর আগে এসব চুরি হয়ে যায় বলে নিশ্চিত করেন তিনি।

ব্যাগ চুরির খবরটি অরুণা বিশ্বাস ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন। আজ শুক্রবার তিনি লিখেছেন, ‘চুরি হয়ে গেল ব্যাগ এফডিসির ভেতর থেকে, সব ছিল ওখানে। যদি ইন্ডাস্ট্রির কেউ জানেন, কারা এসব কাজ করেন, প্লিজ সাহায্য করুন।’ চুরি প্রসঙ্গে অরুণা বিশ্বাসের বলেন, এফডিসিতে শোক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের ডাকছিলেন কথা বলার জন্য। আমি আর অঞ্জনা দিদি তখন একসঙ্গে বসা ছিলাম। একপর্যায়ে সঙ্গে থাকা ব্যাগ চেয়ারে রেখে কথা বলতে যাই। অঞ্জনা দিদিকে বলি, দেখে রেখো ব্যাগটা। কথা বলা শেষে এসে দেখি, ব্যাগ আর নেই! আমি তো হতভম্ব হয়ে যাই।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি শুনেছি, এফডিসিতে একটা চক্র তৈরি হয়েছে, যারা বিভিন্নজনের এটা–সেটা চুরি করে। এত গুরুত্বপূর্ণ স্থাপনার ভেতর বহিরাগত লোকজন আসা–যাওয়া করলে তো এ ধরনের ঘটনা ঘটবেই। খবর নিয়ে আমি জানতে পেরেছি, এফডিসিতে যে কেউই এখন অনায়াস ঢুকে যেতে পারেন। এত এত ইউটিবার কীভাবে এত গুরুত্বপূর্ণ জায়গায় ঢোকেন, আমার মাথায় আসে না। তাহলে এফডিসির নিরাপত্তার দায়িত্বে যাঁরা নিয়োজিত, তাঁরা কী করছেন, এই প্রশ্ন থেকে যায়। কাজের লোকেরা এখানে কাজ করে চলে যাবেন। বহিরাগত ব্যক্তিদের ঢোকার বিষয়টি নিয়ন্ত্রণ করতেই হবে।’ চুরির বিষয়টি নিকটস্থ থানায় অবহিত করে একটি সাধারণ ডায়েরি করেছেন অরুণা বিশ্বাস।

আশির দশকে নায়ক রাজ রাজ্জাকের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে এই জাত অভিনয় শিল্পীর। রাজ্জাক পরিচালিত ‘চাঁপাডাঙ্গার বউ’ দিয়ে তার ক্যারিয়ার শরু হয় ১৯৮৬ সালে। এরপর ‘পরশ পাথর’ ‘দুর্নাম’ ‘সম্মান’ ‘কৈফিয়ত’ ‘মায়ের কান্না’ ‘গণ আন্দোলন’ ‘দংশন’ ‘চরম আঘাত’ ‘দয়াবান’ ‘মিস্টার মাওলা’ ‘বন্ধু বেঈমান’ ‘মহা গ্যাঞ্জাম’ ‘সত্যের সংগ্রাম’ ‘হিংসার আগুন’ ‘খুনী আসামী’ ‘প্রেম প্রতিশোধ’ ‘বনাম বাদশা’ প্রেম শক্তি’ ‘হাঙ্গর নদী গ্রেনেড’ এর আলোচিত সিনেমায় অভিনয় করেছেন সব বাংলাদেশের এই গুণী অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ