,

‘দামাল’ নিয়ে মিম যে বার্তা দিলেন…

‘দামাল’ নিয়ে মিম যে বার্তা দিলেন...

বিনোদন রিপোর্টার : ক্যারিয়ারে সবথেকে ভালো সময় এখন তিনি পার করছেন। গত ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমা মীমের অভিনয় জীবনের সেরা অর্জন বলে নিজে স্বীকার করেছেন। এই ছবির অন্যন্যা চরিত্র দর্শকদের ভীষণভাবে আলোড়িত করেছে। এখনও প্রেক্ষাগৃহে হাউজফুল ‘পরাণ’। গতকাল ফেসবুল লাইভে এসে দর্শকদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন এ সিনেমাই হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের এযাবৎকালের সেরা অর্জন। সেই রেশ কাটতে না কাটতেই এল নতুন খবর।

সঙ্গত কারণে লাইভে এসে মিম বলেন, ‘সিনেমাটির যখন প্রমোশন চলছিল, তখন লাইভে এসেছিলাম। এবার এসেছি ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে। আগে আপনাদের কাছে সেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি। “পরাণ”কে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, সেটা বলে শেষ করা যাবে না। এখনো বেশির ভাগ হল হাউসফুল। “পরাণ”কে এ জায়গায় আপনারাই নিয়ে এসেছেন। আপনাদের জন্য অনন্যা চরিত্রটি আমার ক্যারিয়ারে সেরা পাওয়া। আশার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছি। এভাবেই আমাদের পাশে থাকবেন।’

মীম তার নুতন সিনেমা ‘দামাল’ প্রসঙ্গে বলেন, ২৮ অক্টোবর “দামাল” আসছে। এটার ট্রেলার নিয়েই আপনাদের আগ্রহ ভীষণ ভালো লেগেছে। দেশের দর্শক আবার হলমুখী হচ্ছেন। সেখানে আমাদের সিনেমা অবদান রাখছে, এটাও আমাদের অন্য রকম পাওয়া। কারণ, আমরা চাই, দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এগিয়ে যাক। অনেকেই বলছেন, “দামাল” “পরাণ”কেও ছাড়িয়ে যাবে। এটাই দর্শকদের সত্যিকারের ভালোবাসা। এটাই সাপোর্ট। আপনারা ‘দামাল’এর পাশে থাকুন।’ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’-এ অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ